• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী

এপ্রিল 4, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে তিনি কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
এরপর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে পুনরায় এমন কাজে জড়াবেন না বলে উপস্থিতদের আশ্বাস দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে এলাকাবাসী জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।

এ ব্যাপারে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৪ এপ্রিল ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.