• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পাটের গোডাউনে অগ্নিকাণ্ড: ভুসিমাল ব্যবসায়ীর তিন লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

মার্চ 31, 2026

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা সদর বাজারে একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের এক ভুসিমাল ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন, এতে তার প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

গত ২৭ মার্চ সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর পাটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

এ সময় গোডাউনের পাশেই থাকা সাহেব আলীর ভুসিমালের দোকানে আগুন লাগে। এতে দোকানে মজুদ থাকা মসুরির বস্তাসহ বিভিন্ন ধরনের ভুসিমাল ও কুঁড়াভুষি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাহেব আলী জানান, “হঠাৎ করে পাশের পাটের গোডাউন থেকে আগুন এসে আমার দোকানে লাগে। চোখের সামনে সব পুড়ে যেতে দেখেছি। এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, এ ক্ষতি পুষিয়ে ওঠা তার পক্ষে কঠিন। এ অবস্থায় তিনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত, যদি দ্রুত স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আনা হতো।

৩১ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.