• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মাদ্রাসা পার্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবু ছায়েম

মার্চ 25, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মাদ্রাসা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লাকে জাতীয় শিক্ষা সপ্তাহের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী প্রমুখ।

পুরুস্কিত হয়ে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লা বলেন, এর আগেও আমি একাধিকবার প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এবারও উপজেলার ৭টি মাদ্রাসার মধ্যে আমি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছি। এই অর্জন শুধু আমার একার না প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

২৫ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.