• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন

মার্চ 16, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে বিনামূল্যে উপজেলা পরিষদের চত্বরে এই পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় মোট ১হাজার ৩শত পাটচাষিদের মাঝে এই পাটবীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, পাটচাষিদের মাঝে পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩ হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছে। এর মধ্যে আজকে ১ হাজার ৩শত পাটচাষিদের মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ১হাজার ৭শত পাটচাষিদের মাঝে পাটবীজ বিতরণ করা হবে।

১৬ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.