• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মার্চ 7, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন থানা পুলিশ।

শনিবার (৭মার্চ) সকাল ১১ টায় থানার হলরুমে উপজেলার বিভিন্ন বাজার কমিটি, বাজার ব্যবসায়ী, মাহিন্দ্র ড্রাইভার ও অটো ড্রাইভারদের সাথে এই মত বিনিময় করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

এসময়ে সালথা সদর বাজারের যানজট সহ নানা সমস্যার কথা তুলে ধরেন বণিক সমিতির সদস্যরা। পাশাপাশি অটো, মাহিন্দ্র ড্রাইভার ও বাজার ব্যবসায়ীরা তাদের নানামুখী সমস্যা তুলে ধরেন।

সবার মতামত শেষে সহকারী পুলিশ সুপার ( নগরকান্দা – সালথা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার সদস্য বিশিষ্ট বিশেষ একটা টিম গঠন করা হয়েছে। এরা প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিয়োজিত থাকবে। এছাড়া মোটরসাইকেলে ২ টি টিম সর্বদা টহল দিবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নে কিছু ছ্যাচড়া চোর আছে। এর মূল কারণ হচ্ছে মাদক, এই মাদকের টাকার জন্য এসকল ছোট্ট খাটো চুরি ছিনতাই গুলো করে থাকে তারা। এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

৭ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.