• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে শামা ওবায়েদের নিরস্কুশ জয়

ফেব্রু. 12, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বেসরকারি ফলাফলে তিনি বিরাট ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে রাত ১১ টার দিকে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে শামা ওবায়েদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদের বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর দীর্ঘ ১৭ বছর ধরে নিজ নির্বাচনী এলাকায় কাজ করে আসছিলেন তিনি। এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন শামা ওবায়েদ।

১৩ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.