• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার রসুলপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

ফেব্রু. 7, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার(৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার রসুলপুর বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় মহিলা নেত্রী রুমা বেগমের এর নেতৃত্বে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এই গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা বলেন, শামা ওবায়েদ ইসলাম রিংকু একজন সৎ ও যোগ্য মানুষ। তিনি বিগত ১৭ বছর আমাদের বিপদে আপদে পাশে ছিলেন। ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থাকবেন। আমাদের ভোটে তিনি এমপি হলে সালথা ও নগরকান্দা উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করবেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী রুমা বেগম, গট্টি ইউপি সদস্য ঝর্না আক্তার, বিএনপি নেতা মোঃ ইয়াদ আলী, মুন্না মাতুব্বার, ইউনুস মোল্যা, ফাত্তা খলিফা, আঃ ছালাম মাতুব্বার, সিরাজ মেম্বার প্রমুখ।

৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.