• শনি. আগস্ট ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না- শামা ওবায়েদ

জানু. 26, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর- ২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী শামা ওবায়েদ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করতে চায়। তাই ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনারা ধানের শীষে ভোট দিলে আমি সংসদে যেতে পারবো। এই এলাকার উন্নয়নে কাজ করতে পারবো। আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বিএনপির কাছে সকল ধর্ম বর্নের মানুষ নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড করে দেওয়া হবে। দেশের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবাইদুর রহমান কখনো অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেয় নাই। আমি তার সন্তান হিসাবে কখনো কোন অন্যায়কারকে প্রশ্রয় দেবো না।

সোমবার (২৬ জানুয়ারী) রাত ৮টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সালথা কলেজ সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও যুবদল নেতা এনায়েত হোসেনের সঞ্চালনায় সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, আব্দুর রব, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মিরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সালথা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল আলম সবুজসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

২৬ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.