• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফ্যাসিবাদ দূর হলেও ভবিষ্যতে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে : নাবিলা তাসনিদ

জানু. 24, 2026

রাজিউল হাসান পলাশ: ফ্যাসিবাদ দূর হয়েছে কিন্তু ফ্যাসিবাদ ভবিষ্যতে আবারও আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ২০ আসনের এনসিপি ও দশ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

ধামরাই পৌর এলাকার বরাত শপিং মলের একটি রেস্টুরেন্টে দশ দলীয় ঐক্যজোটের অন্যতম স্টেকহোল্ডার এনসিপি ও জামাতের স্থানীয় শীর্ষ নেতৃত্ববৃন্দের মধ্যে একটি বৈঠকে এসকল কথা বলেন তিনি।

তিনি বলেন, আগস্টের আন্দলোনের সময় আমরা একতাবদ্ধভাবে সংগ্রাম করেছি। সেই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি, বরং আসছে জাতীয় নির্বাচন এরই একটি ধারাবাহিক অংশ। আমরা এই নির্বাচনে একতাবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ।

নাবিলা তাসনিদ বলেন, জুলাই আগষ্টে আমরা সকলে মিলে একতাবদ্ধভেবে জয় ছিনিয়ে এনেছি ঠিক একই ভাবে আমরা ১২ তারিখে নির্বাচনে সকল একতাবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনবো।

এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করে দল দুটির নেতাকর্মীরা। বৈঠকে নির্বাচনের কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকের সভাপতি মাওলানা কাজি আব্দুর রউফ বলেন, ‘ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ আমাদের ঐক্যবদ্ধ জোটের প্রার্থী। আমরা তাকে পুর্নাঙ্গ সমর্থন দান করেছি এবং সংঘবদ্ধ হয়ে কাজ করব। দশ দল একত্রিত হয়ে আমরা বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলার সংগঠক রাসেল মোল্লা, ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামসহ জামায়াতে ইসলামের ধামরাই উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.