• শনি. আগস্ট ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আতি নেতা পাতি নেতা চাঁদাবাজি করলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না- ওসি বাবলুর

ডিসে. 21, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা থানার পরিদর্শক (ওসি) বাবলুর রহমান খান বলেছেন, সালথা থেকে মাদক কারবারী ও চাঁদাবাজী বন্ধ করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। যে কোন দলের আতি নেতা পাতি নেতা চাঁদাবাজি করলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। এসব অন্যায়ের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে সালথার বুকে থাকতে দেওয়া হবে না।

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রবিবার (২১ ডিসেম্বর) বিকালে আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সালথা উপজেলা কৃষিতে ভরপুর। মহামুল্যবান সম্পদ কৃষি জমি। কি কারণে মানুষ কাইজ্জ্যা-মারামারী করবে। কাইজ্জ্যা মারামারী বাদ দিয়ে সবাই কৃষি কাজে মন দিলে আগামী ৫ বছরে সালথা উপজেলা সোনার সালথা হিসেবে তৈরি হবে। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সালথা গড়তে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।

মতবিনিময় সভায় সালথা থানার এএসআই শাহবুদ্দীন খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, সালথা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

২১ ডিসেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.