• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

নভে. 26, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার আটঘর আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আতিক মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, জাহিদ মাতুব্বর, ডা. কামরুল হাসান মজনু, যুবদল নেতা শাফিকুল ইসলাম, বালাম হোসেন, বিএনপি নেতা ছামাদ মাতুব্বর, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহাগসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় সীতারামপুর ফুটবল একাদশ বনাম ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল (০৩) সীতারামপুর ফুটবল একাদশ ফুটবল একাদশকে (০১) গোলে হারিয়ে ফরিদপুর নিউ লাইফ ফুটবল একাদশ জয় লাভ করে।

২৬ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.