• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধর্ম নিয়ে কুটুক্তি করায় সালথায় পল্লী চিকিৎসক আটক

নভে. 23, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি করে ধর্ম অবমাননা ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকায় ফরিদপুরের সালথায় এক পল্লী চিকিৎসককে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত পল্লী চিকিৎসকের নাম শেখ আক্তার হোসেন (৫৫), সে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি গ্রামের মৃত রশিদ শেখের পুত্র। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শেখ আক্তার হোসেন গত শুক্রবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাউল শিল্পী আবুল সরকারের কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বাউল শিল্পীদের গানের কথা উল্লেখ করে মহান আল্লাহ কে চোর বাটপার ও খুনি বলেন। এছাড়াও তিনি বর্তমান সরকারকে তালেবান সরকার বলেন। ভিডিও টি ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে শেখ আক্তার হোসেনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার দায়ে দায়ের করা মামলায় পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেন কে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

২৩ নভেম্বর ২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.