• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ড্রেজার মেশিন ধ্বংস

নভে. 18, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় সরকারি বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন (খননযন্ত্র) ও পাইপ ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি বাওড়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

এদিকে অভিযান পরিচালনার আগেই ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান ড্রেজার মালিকরা।

বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, মঙ্গলবার বিকালে উপজেলার কাগদি বাওড়ে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে আমাদের গাড়ি দেখে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

১৮ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.