• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর বিষপানে আত্মহত্যা

নভে. 12, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী রাজু মাতুব্বর (২৮) বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদি গ্রামে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজু মাতুব্বর ওই গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি স্ত্রী নাদেরা আক্তার হত্যা মামলার একমাত্র আসামী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজু বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে রাতে বাড়িতে আনা হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের মা জাকিরন বেগম বলেন, “স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙে পড়ে। সেই শোকেই সে বিষপান করে আত্মহত্যা করেছে।”

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “স্ত্রী হত্যা মামলার আসামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সকালে একই গ্রামের রাজুর স্ত্রী নাদেরা আক্তার (২৩)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে রাজু হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। ওই ঘটনায় নিহতের পরিবার রাজুকে একমাত্র আসামী করে সালথা থানায় হত্যা মামলা দায়ের করে।

১২ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.