• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে- শামা ওবায়েদ

নভে. 9, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। কারন ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহ করতে পারি তাহলে আমাদের যুব সমাজ সকল প্রকার সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।

ফরিদপুরের সালথায় বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলা গুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।

রবিবার বিকালে উপজেলার যদুনন্দী নবকাম পল্লী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৮দলীয় টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় মধুখালী একাদশ বনাম কাশিয়ানী একাদশ অংশগ্রহন করে। খেলায় ট্রাইব্রেকারে মধুখালী একাদশকে ট্রাইব্রাকারে ৫-৪ গোলে পরাজিত করে কাশিয়ানী একাদশ জয়লাভ করে।

খেলায় যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ন খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা নজরুল ইসলাম, বাবুল আহম্মেদ প্রমুখ।

৯ নভেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.