• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত

অক্টো. 19, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় সালথা-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত আঃ রব শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে ফুকরা গ্রামের মুনছুর কাঁছা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষকসহ পাঁচজন আহত হন।

সালথা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই ওই শিক্ষক মারা যান।”

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”

তারিখ: ১৯ অক্টোবর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.