• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ছাত্র জনতার আন্দোলন জুলুমবাজদের হাত থেকে দেশকে রক্ষা করেছে- শামা ওবায়েদ

অক্টো. 4, 2025


মনির মোল্যা, সালথা ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ২৪ এ ছাত্র-জনতার আন্দোলন জুলুমবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে, সাধারণ মানুষ রেহাই পেয়েছে।

তিনি বলেন, ১৭ বছরের অত্যাচার, জেল-হাজত, গুম, খুন রাহাজানীতে অতিষ্ঠ ছিলো সাধারণ মানুষ। হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, জুলুম অত্যাচারে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। ছাত্র-জনতার আন্দোলনে রক্তপাত হয়েছে, যার ফলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলেছে।

শনিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় এম.এন. একাডেমীর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নগরকান্দা উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন’ ২০২৫ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন।

এসময় ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা রাসেদ মাতুব্বর প্রমুখ।

৪ অক্টোবর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.