• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নবাগত এসিল্যন্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সেপ্টে. 11, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নবাগত (এসিল্যান্ড) সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকারের সাথে সালথার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মজিবুর রহমান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, সাধারণ সদস্য আজিজুর রহমান, মিঞা মো. লিয়াকত হুসাইন, মোশাররফ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

১১ সেপ্টেম্বর ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.