• রবি. জুলাই ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির অভিষেক

আগস্ট 29, 2025

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই পৌর এলাকায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের আস্থা বৃদ্ধি ও সেবাখাতে স্বচ্ছতা আনতে বেসরকারি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টে ইসলামপুর জেনারেল হাসপাতালের মালিক আব্দুল খালেকের সভাপতিত্বে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সেলিম খান , সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মো.কাইয়ূম খান (পাভেল )।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধামরাই উপজেলার জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারগুলো স্থানীয় মানুষের প্রাথমিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছে। তাই এ খাতের উন্নয়ন ছাড়া সামগ্রিক স্বাস্থ্যসেবা মানোন্নয়ন সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মঞ্জুর আল মোর্শেদ চৌধুরী বলেন, ভুয়া চিকিৎসক প্রতিরোধ, পরীক্ষার মান নিয়ন্ত্রণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও রোগীদের সঠিক পরামর্শ প্রদানে এই সমিতি কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, “রোগীরা যেন প্রতারণার শিকার না হন, সেজন্য মালিক সমিতিকে সক্রিয় ভূমিকা নিতে হবে। স্বাস্থ্যসেবা পেশা শুধু ব্যবসা নয়, এটি মানুষের জীবন রক্ষার অঙ্গিকার ।

তিনি আরও বলেন, অনেক সময় কিছু অসাধু প্রতিষ্ঠান বা ভুয়া সেবাদাতার কারণে পুরো বেসরকারি খাতের সুনাম নষ্ট হয়। এই সমিতির মাধ্যমে সবার জন্য একটি অভিন্ন নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে রোগীদের আস্থা বাড়বে এবং স্বাস্থ্যসেবার মানও টেকসই হবে।

এসময় উপস্থিত ছিলেন, ডা. আকিব হোসাইন, ডা. সোনিয়া আক্তার মুক্তা, শাহীনুর আলম প্রমুখ।

সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় তারা সমিতিকে কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। উপস্থিত অনেকেই আশাবাদ ব্যক্ত করেন, এই সমিতির কার্যকর উদ্যোগের মাধ্যমে ধামরাইয়ে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.