• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আগস্ট 16, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় সালথা প্রেসক্লাবের হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু, সালথা থানার উপপরিদর্শক উজ্জ্বল সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মজিবুর রহমান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, সাধারণ সদস্য আজিজুর রহমান, মিঞা মো. লিয়াকত হুসাইন, মোশাররফ হোসেন, নিজাম তালুকদার প্রমুখ।

১৬ আগস্ট ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.