• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

আগস্ট 7, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আটককৃত উভয়কে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার রায়েরচর এলাকা থেকে সালথা থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃত দুই মাদক কারবারি হলেন, উপজেলার রায়ের চর গ্রামের মৃত হাতেম মাতুব্বরের ছেলে সোহেল রানা (৩১) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলাম মোল্যার ছেলে আবু বক্কার হামীম মোল্যা (২৮)।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানাধীন রায়ের চর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

৭ জুলাই ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.