• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার কুষ্টিয়ার চকে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিলেন ইউএনও

জুলাই 26, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী কুষ্টিয়ার চকে চলমান অবৈধ ড্রেজার সরঞ্জাম গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) বিকেলে অভিযানটি পরিচালনা করেন সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালি। অভিযানে জব্দ করা হয় বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়।

ইউএনও আনিছুর রহমান বালি বলেন, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলন করলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৬ জুলাই ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.