• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ২ সেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ

মে 9, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কামাল হোসেন (৪৫) ও হেমায়েত হোসেন (৫০) নামে দুই সেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯মে) দুপুরে আটকের বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।

আটককৃত কামাল হোসেন সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলি মিয়ার ছেলে। আর  মোঃ হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতাগ্রামের আনোয়ার হোসেন মোল্যার ছেলে। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি  হেমায়েত হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৯ মে ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.