• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের হামলার অভিযোগ

এপ্রিল 25, 2025

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জমির বন্টন ও পাওনা টাকা ফেরত চাওয়ায় হাজী আবুল বাশার (৭০) নামে এক বৃদ্ধের ওপর হামলার অভিযোগ উঠেছে তার ছোট ভাই মজনু মিয়ার বিরুদ্ধে।

ঘটনার সময় বড় ভাই আবুল বাশারের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন উপস্থিত হয় এবং মারধর করে। এরপর ইটপাটকেল ছুঁড়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন আবুল বাশার।

অভিযোগ সুত্র জানা যায়, রবিবার (২২ এপ্রিল) দুপুরে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে আলা-আমিন হোসেন জানান, জমি বন্টন নিয়ে আমাদের মামলা মোকাদ্দমা ছিলো। সামাজিকভাবে একটা মিমাংসা হয় তাতে আমরা চার লক্ষ টাকা দেই। কথা ছিলো মামলা তুলে নিবে। কিন্তু আমার চাচা মামলা তুলে নেয় নাই, জমিও বুঝিয়ে দেয় না আবার টাকাও ফেরত দেয় না। ঘটনার দিন আব্বা টাকা চাইলে কিছু সময় পরে এসে আমাদের বাড়িতে চাচা, চাচী ও চাচীর ভাইয়েরা লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে। জানালা ভাঙ্গে দরজা ভাঙ্গে আব্বার শরীরে আঘাত দেয়। এবং আমাদের মেরে গুম করে ফেলার হুমকি দেয়।

এবিষয়ে ধামরাই থানার এস আই মোজাম্মেল হক ভুঁইয়া জানান, দুই ভাইয়ের মধ্যে জমি বন্টন ভোগদখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.