• শুক্র. সেপ্টে. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ: ৩৮ দিন পর যুবক গ্রেপ্তার

এপ্রিল 21, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকের ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (২২) এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে পটুয়াখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

সালথা থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে সোহেল। ওই স্কুল ছাত্রীর মা প্রবাসে থাকে। বাবা ও ভাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করেন। গত ১৪ মার্চ মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে বখাটে সোহেল মেয়েটির বাড়িতে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক ছিলেন। রবিবার দিবাগত রাতে র‌্যাবের সহযোগিতায় পটুয়াখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২১ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.