• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষককে হাতুড়ি দিয়ে পেটাল প্রতিপক্ষ

এপ্রিল 17, 2025


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতার জেরে মো. মোশাররফ হোসেন (৪০) নামে এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার গট্টি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নারানপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত কৃষক মোশারফ নারানপুর গ্রামের সাহেদ মাতুববরের ছেলে।

মোশাররফের পরিবার জানান, পূর্বশত্রুতার জেরধরে গত বেশ কিছুদিন ধরে মোশারফের উপর হামলার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষের রফিক মাতুববরের সমর্থকরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নারানপুর মোড়ে মোশারফের অতর্কিতভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালায় রফিকের সমর্থক ৮-১০ জন যুবক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয় বক্তব্য নেওয়ার জন্য রফিক মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নারানপুরে এক কৃষকের উপর হামলার একটি ঘটনা অবগত হয়েছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

১৭ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.