• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইসরাইলি পণ্য বয়কট করতে লিফলেট বিতরণ

এপ্রিল 12, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইসরাইলি পণ্য বয়কট করতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ‌ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। (১১ এপ্রিল) শনিবার বিকালে সালথা উপজেলা জামায়াতে ইসলামী এর উদ্যোগে সংগঠনের উপজেলা আমীর জনাব অধ্যাপক আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে ইসরাইলি পণ্য কেনা বেচা না করতে ও সাধারণ জনগণকে সচেতন করতে উপজেলা সদর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান মজনু, সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ইমাম কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ নিছার উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বর্বর ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের মুসলিমদের উপর যে বর্বরতম গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগণের প্রতি ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান। এই গণহত্যা বন্ধে ইসরাইল রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে ইসলামি বিশ্বসহ পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলোকে আহ্বান জানান। এ সময় ব্যবসায়ীদেরকে পূর্বে থেকে আনা ইসরাইলি পণ্য ডিলারকে ফেরত দেয়া অথবা বিক্রি শেষে নতুন করে ইসরাইলি পণ্য দোকানে না রাখতে অনুরোধ জানানো হয়।

১১ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.