• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইমামদের সম্মাননায় শতরূপা মানবিক উন্নয়ন  ফাউন্ডেশন

মার্চ 22, 2025

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সম্মানিত ইমামদের সম্মাননায় শতরূপা মানবিক উন্নয়ন  ফাউন্ডেশন।

শতরূপা মানবিক উন্নয়ন  ফাউন্ডেশনের মহাসচিব, মোজাম্মেল হোসেন মোল্লা তার ব্যক্তিগত উদ্যোগে শিবালয় থানাধীন মসজিদের ইমামদের ও কোমলমতি মাদ্রাসা ছাত্রীদের মাঝে  ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।

দশচিড়া টেপড়া‘র মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

ইতালি প্রবাসী মোজাম্মেল হোসেন মোল্লা জানান, সমাজকে সঠিক পথে চলার আলো জ্বালাচ্ছে এই  সম্মানীত আলেমগন। হাজারো মানবিক কাজের ঊর্ধ্বে আজকের  এই আলেম সমাজের জন্য সামান্য উপহার দিতে পেরে ধণ্য। ছোট্ট বাচ্চাদের ঈদের পোশাক ও  আলেম সমাজের হাদিয়াগুলো ভবিষ্যৎ মানবিক মানুষ তৈরি করতে আগ্রহী করে তুলবে বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.