• বৃহস্পতি. জুলাই ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মার্চ 20, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ২০জন জেলেকে ১টি করে মোট ২০ টি বকনা বাছুর, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান প্রমুখ।

২০ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.