• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা-ফরিদপুর সড়কে মাহিন্দ্র উল্টে প্রাণ গেলো কৃষকের

মার্চ 10, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-সালথা সড়কে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে প্রান গেলো ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের। সোমবার (১০ মার্চ) রাত পৌনে আটটার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আঃ লতিফ হাজরার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গেছিলো ইদ্রিস হাজরা। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে ওঠেন তিনি। শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরাসহ ৭জন আহত হয়। আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত ঘোষনা করেন। আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করেছেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

১০ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.