• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মার্চ 10, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ইং পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, জাইকা কর্মকর্তা রিফাত রিয়াজ, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাদের মিয়া, সালথা প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সালথা ফায়ার সার্ভিস ইনচার্জ রাজ্জাক আলী ফকির প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১০ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.