• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভাঙ্গায় ৩’শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মামুন গ্রেফতার

মার্চ 6, 2025


মনির মোল্যা, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবা টেবলেট সহ মাদক সম্রাট মামুন কাজীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার গোডাউন বালিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করেন ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটককৃত হলেন- উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত আবু কাজীর ছেলে মো. মামুন কাজী। মামুন বর্তমানে বালিয়া গোডাউন এলাকার গ্রাম্য ডাঃ মোঃ মনিরুজ্জামান টিপু মোল্লার বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রাজা মিয়া জানান- গোডাউন বালিয়ার গ্রাম্য ডাঃ মো. মনিরুজ্জামান টিপুর বাড়ীর নিচ তলায় এক মাদক ব্যবসায়ী মামুন মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছেন। পরে আমাদের একটি টিম ঐ বাড়ির চারদিকে মাদক উদ্ধারে ঘেরাও করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে মামুন কাজী পালানো চেষ্টা করলে তখন তাকে আটক করি। পরে তার ঘর ও দেহ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা উদ্বার করি।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (অফিসার ইনচার্জ) ইন্দ্রজিৎ মল্লিক জানান- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামুন কাজীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.