
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ডেভিল হান্ট অভিযানে ফরিদপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে মাঝারদিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী, নারি নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা আছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৫
