• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সড়ক দূর্ঘটনায় সৌদির একটি হাসপাতালে মারা গেলেন সালথার নুরআলম

ফেব্রু. 13, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর)প্রতিনিধি :
দুই মাস আগে পারি জমান সৌদি আরবে। ২০ দিন আগে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশী যুবক নুরআলম খান (৩৬)।  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরআলম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুরআলম এক ছেলে ও এক মেয়ের জনক। এছাড়াও তার স্ত্রী ৬মাসের অন্তঃসত্বা। 

জানা যায়, ধার-দেনা করে নুর আলম খান গত দুই মাস আগে বৈধভাবে সৌদি আরবে যান। ২০ জানুয়ারী সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দূর্ঘটনার স্বীকার হন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে এসময় তার দুটি পা কেটে ফেলে চিকিৎসকরা। ২০দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১১জানুয়ারী) তিনি মারা যান। 

নিহতের আত্মীয় যুবদল নেতা মাহফুজ খান বলেন, ধার দেনা করে বিদেশ গেছিলো আমার ভাইরা-ভাই নুরআলম খান। পৈতৃক ভিটা বাদে তার কোন জমি নাই। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ খুবই মর্মান্তিক হলো। কে দেখবে এই সংসার। তিনি বলেন, লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।

১৩ ফেব্রুয়ারি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.