• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিএনপি নেত্রীর গাড়ী বহরে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান আটক

ফেব্রু. 11, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু (৫৪) কে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। লাভলু ওই ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের মৃত লাল মামুদ মাতুব্বারে ছেলে।

পুলিশ সুত্রে জানাযায়, হাবিবুর রহমান
লাভলু ২০২৪ সালে ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ী বহরে হামলা ও ভাংচুরের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

হাবিবুর রহমান লাভলু আওয়ামী লীগ সমর্থক। তার দলীয় কোন পদ-পদবী নেই।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লাভলু চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.