• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি গণমানুষের রাজনীতি করে: শামা ওবায়েদ

ফেব্রু. 10, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। যারা জনগণের টাকা শোষণ করে নিজেদের পকেট ভারি করেছে এইসব ডেভিলদের ধরতেই এবং তাদেরকে আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে।

(১০ ফেব্রুয়ারি) সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধা বাড়িতে এবং তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে বিএনপি ও ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন বিএনপি গণমানুষের রাজনীতি করে, তাই তাদের যেকোন বিপদে-আপদে ও প্রয়োজনে পাশে থাকে।। এ সময় সামা ওবায়েদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

আর্থিক সহযোগিতার প্রধান কালে সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, যুগ্ন-সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, শিক্ষক নেতা জাহিদ হোসেন, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বিএনপি নেতা হাজী মোঃ রাশেদ মাতুব্বারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১০ ফেব্রুয়ারি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.