• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার শাহীন গ্রেফতার 

ফেব্রু. 6, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন (৫২) কে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে কাজীর বল্লভদি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মৃত খন্দকার শামসুর রহমান আলী মিয়ার ছেলে। 

পুলিশ সুত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের গাড়ী ভাংচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। যার সালথা থানার মামলা নং- ১১২/২৪।  

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বল্লভদি গ্রামের নিজ বাড়ি থেকে শাহীন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে। দুপুর দেড়টার দিকে  তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

০৬ ফেব্রুয়ারি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.