• শনি. আগস্ট ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

জানু. 29, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফরিদপুরের সালথায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মাঝারদিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বুধবার (২৯ জানুয়ারী) বিকালে কাগদি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের সাংগঠণিক সম্পাদক মোঃ ফারুক মাতুব্বরের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু।

 উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় এসময় নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. লিয়াকত আলী খান ভুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠণিক সম্পাদক রফিকুজ্জামান অনু, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ফরিদুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, সহ-প্রচার সম্পাদক আ.য.ম মুনির, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোল্যা মোঃ জামাল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আরেফীন সজীব প্রমূখ।

এসময় বক্তারা তারেক রহমান নির্দেশে ও শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষকদলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

২৯ জানুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.