• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বার বহিষ্কার

জানু. 19, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ঠ অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সালথা উপজেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও দলটির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।

তিনি বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ঠ অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশে নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বহিষ্কার আদেশ বহাল থাকবে।

১৯ জানুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.