• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

জানু. 18, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নিজ দোকানের ভেতর থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকানের আড়া থেকে ঝুলন্ত তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

নিহতের পরিবার জানান, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে বেলা ওঠার পরেও তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের লাশ দোকানের আড়ার সাথে ঝুলছে।      
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। জানতে পেরেছি, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অন্যদিকে দোকানের পুজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋনের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋনের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন তিনি। ধারনা করা হচ্ছে, ঋনের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

১৮ জানুয়ারি ২০২৫ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.