• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য সালথার আটঘরে বিক্ষোভ মিছিল

ডিসে. 19, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার নিজ নির্বাচনীয় এলাকার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে প্রবাসী সাংবাদিক ইলিয়াস বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করে আটঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের নেতাকর্মীরা। মিছিলটি গোয়াল পাড়া বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৫নং ইউনিটের সভাপতি মুরাদ মাতুব্বরের সভাপতিত্বে এ উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খান, বিএনপি নেতা হাসমত খান, সাইফুল ইসলাম, কাওছার মাতুব্বর, কবির মাতুব্বর, ফজর আলী, আনিচ মাতুব্বর, মোজাফফর, আটঘর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান ফকির, আটঘর ইউনিয়ন ওলামাদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ ইসলাম, ছাত্রদল নেতা হাসিবুল, চয়ন, নাঈম রুবাইয়াত প্রমুখ এ ছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শামা ওবায়েদকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরণের মিথ্যা গুজব ছাড়াচ্ছে। যা ফরিদপুর-২ আসনের জনগন মেনে নেবে না। আমরা ফরিদপুরের জনগণ সাংবাদিক ইলিয়াস কে আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বর্তমান সরকারের প্রতি আমরা আহবান জানাই সাংবাদিক ইলিয়াসের যেন বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হয়। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

১৯ ডিসেম্বর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.