• শনি. আগস্ট ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ

ডিসে. 8, 2024


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খেয়াঘাট ব্রিজের উপর থেকে ৪০পিচ ইয়াবাসহ রুবেল মোল্লা (২৫) নামে এক মাদক মাদকবিক্রেতাকে আটক করেছে সালথা থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। রুবেল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি এলাকার আক্কাস মোল্লার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল কে সালথা খেয়াঘাট ব্রিজের উপর থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাহার বিরুদ্ধে সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

৮ ডিসেম্বর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.