• রবি. আগস্ট ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

নভে. 20, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাবু মাতুব্বর (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রাম এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ বাবু মাতুব্বরকে আটক করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, ইয়াবাসহ আটককৃত বাবু মাতুব্বরের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

২০ নভেম্বর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.