• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

অক্টো. 28, 2024

মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা যুবদল।

এর আগে পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খালিদ হোসেন সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

২৮ অক্টোবর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.