• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিএনপি নেতার নামে চাঁদাবাজির মামলা, গ্রেপ্তার-৫

অক্টো. 21, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে সালথা থানায় এ মামলাটি দায়ের করেন উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ফরিদা বেগম নামের এক নারী। মামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরো ২৮ জনকে আসামি করা হয়েছে। সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান। 

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, সালথায় একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদকে প্রধান আসামি করে ২৯ জনের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। 

এ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, গট্টি ইউনিয়নের জাহিদ মাতুব্বর, নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার, রফিক মাতুব্বর, আকরাম মাতুব্বর ও ফিরোজ শেখ। বাকিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। 

সম্প্রতি সালথার জয়ঝাপ ইমামবাড়ি মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন তরুণ।হত্যার এই ঘটনাকে পুঁজি করে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠে।

২১ অক্টোবর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.