• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিষ পানে এক যুবকের মৃত্যু

অক্টো. 14, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিষ পানে রাসেল মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রাসেল মোল্লা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গলিয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার মা চম্পা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৩ অক্টোবর) হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে রাসেলের মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

১৪ অক্টোবর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.