• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রিক্সাচালকের পাশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

অক্টো. 2, 2024

রাজিউল হাসান পলাশ: ছাত্র-জনতার গণ আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আহত অটো রিক্সা-চালক রাকিবের পরিবার ও তার চিকিৎসার খোঁজ খবর নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

বুধবার (০২ অক্টোবর২০২৪) সন্ধ্যায় ধামরাইয়ে রাকিবুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। আহত রাকিবুল হাসান রাকিব উপজেলার ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী গ্রামের মোঃ বাবুল আখতারের ছেলে।

নাজমুল হাসান অভি রাকিবের অসুস্থতার খোঁজ নেন ও তার চিকিৎসার বিষয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি রাকিবের চিকিৎসা ও পারিবারিক খরচের জন্য নগদ অর্থ প্রদান করেন।

আহত রাকিব জানায়, সে ০৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়। এরপর সে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তার পরিবারে সে একজন আয়ের উৎস। বর্তমানে তিনি অসুস্থ্য থাকায় তার পরিবারের আর্থিক খরচ চালাতে সমস্যা হচ্ছে। আজ স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান অভি তার পাশে দাঁড়ানোয় সে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভুঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পারভেজ পাঠান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.