• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অক্টো. 1, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর ) বেলা সাড়ে এগারোটার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

গাছের চারা বিতরনকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে।একটুখানি যায়গা যেন খালি না থাকে,  প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) `প্রশান্ত বৈদ্য বলেন, আমরা এই চলমান বর্ষাকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এক লক্ষ চারা রোপনের জন্য প্রদান করা হয়েছে। কিছুস্থানে আগের বিতরণ করা চারা রোপনের পর নষ্ট হয়ে গেছে সেজন্যে সেই একলক্ষ চারার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ আরোও ৫০০০ চারা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.