• শনি. আগস্ট ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অক্টো. 1, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এসভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা সাবেক ভাইস
চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর উপজেলায় ৪৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা ঘিরে থাকবে কড়া নিরাপত্তা। পুলিশ, সেনাবাহিনী ও আনছার মাঠে থাকবে।

১ অক্টোবর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.