• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পাটের মোড়ক ব্যবহার না করায় ধামরাইয়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আগস্ট 1, 2024

চাল রাখার ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ঢাকার ধামরাইয়ের দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বিসমিল্লাহ অটো রাইস মিল ও কেবিসি এগ্রো ফুড লিমিটেড।

এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করেছিলেন ওই দুই প্রতিষ্ঠান মালিক। এ কারণে তাদের এ দণ্ড দেওয়া হয়।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। তবে বিসমিল্লাহ অটো রাইস মিল তা অমান্য করায় এটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিলিং ও ফুড গ্রেন লাইসেন্স এর জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অমান্য করায় কেবিসি এগ্রো ফুড লিমিটেড এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রশান্ত বৈদ্য বলেন, পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.